ঢাকা |
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলা বিএনপির বর্তমান সভাপতি গৌছ আলী সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। তার অনুপস্থিতিতে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক, সাবেক ছাত্রনেতা ডাঃ মাহবুব আলী জহিরকে।
মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫ ইংরেজি) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-২ আসনের জনপ্রিয় নেত্রী জনাবা তাহসিনা রুশদীর লুনা তাঁর পক্ষ থেকে এ দায়িত্ব অর্পণ করেন।
ডাঃ মাহবুব আলী জহির দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি জিয়া সংসদ সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ জাতীয়তাবাদী ফোরাম সিলেটের সদস্য সচিব এবং বর্তমানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।