বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিয়ানীবাজারে চিহ্নিত মাদক বিক্রেতা আব্দুর রহমান মনু (৪৩) কে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত মনু পৌরশহরের ফতেহপুর গ্রামের মৃত মুছব্বির আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে অন্তত ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর এলাকার মনুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার নিকট থেকে ১ হাজার পিস ইয়াবা, ৩০ হাজার টাকা নগদ এবং গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন সিলেটের পুলিশ সুপার আখতার উল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মফিজুর রহমানের নির্দেশনা ও তদারকিতে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী, এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম, এএসআই আব্দুল হামিদ এবং সঙ্গীয় ফোর্স।

এই সংবাদটি 178 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ