ঢাকা |
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬
সিলেটের বিয়ানীবাজারের কেন্দ্র মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ও প্রাইজ মানি প্রদান করা হয়েছে। ৩১ জুলাই শুক্রবার দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্ট নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারসহ শিক্ষা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রসারে সমাজভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্ট।
অনুষ্ঠানে সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১,৫০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১,০০০ টাকা করে অর্থ প্রদান করেন অতিথিবৃন্দ।
স্বাগত বক্তব্যে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডা. মো. আলমাহির ফেরদৌস বলেন, মেধাবী শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে এই ট্রাস্টের কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্ট আত্মপ্রকাশ করিনি, বরং শিক্ষার প্রতি আমাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের সূচনা করেছি।
প্রতি বছর সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই অর্থ প্রণোদনা প্রদান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ফৌজিয়া সুলতানা লোদী অতীতে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে পশ্চিম মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরও আগামী বছর থেকে একই পরিমাণ অর্থ প্রণোদনা প্রদান করা হবে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের মত সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান ও সংগঠন মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
উলেখ্য, ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্ট ভবিষ্যতে শিক্ষা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, মানবকল্যাণ সমাজসেবা মূলক কাজ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।