বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযুদ্ধের গল্প ও স্মৃতিচারণ অনুষ্ঠান

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযুদ্ধের গল্প ও স্মৃতিচারণ অনুষ্ঠান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধের গল্প ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার টুকেরবাজার শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সিলেট-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আরিজ আহমদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আসাদুল হক আসাদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের , বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,
মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল আহমদ, মুক্তিযোদ্ধা নুর মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, মুক্তিযোদ্ধা তাজুদ মিয়া।
আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি আহমেদ শাহ নেওয়াজ লিটন, সিলেটস্হ কোম্পানিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, মোঃ আব্দুল কাইয়ুম মাস্টার, সাংবাদিক মাসুদ রানা, মোঃ বজলু মিয়া, মোঃ মন্তাজ মিয়া, নূর মোঃ সোনা মিয়া, মোঃ জিয়াউল মিয়া, মোঃ আনোয়ার শামীম, মোঃ ফারুক আহমদ, মোঃ আদিল তুফান, আব্দুল হামিদ প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন স্মৃতি, অভিজ্ঞতা ও ত্যাগের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এই সংবাদটি 308 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ