ঢাকা |
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫
নাজমুল ইসলাম হৃদয়ঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি ও আমতলী চা বাগান এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন প্রতিরোধে রাতের বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৮ নভেম্বর) রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ মাহবুবুল ইসলাম।
অভিযানকালে বাগানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবৈধ সিলিকা বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়া পর্যবেক্ষণ জোরদার এবং নিয়মিত মনিটরিংয়ের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা।
এদিকে সিলিকা বালু চুরি ও অবৈধ উত্তোলনে জড়িত কতিপয় ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযানে দায়িত্বশীলরা জানিয়েছেন, ভবিষ্যতেও অবৈধ কাজে জড়িত ব্যক্তি বা চক্রকে আইনের আওতায় আনা হবে।
স্থানীয়দের সতর্ক করে উপজেলা প্রশাসন জানিয়েছে—অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন বন্ধ না করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।