ঢাকা |
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৫
বড়ালেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের একটি পরিবারে নেমে এসেছে দুঃখের ছায়া। গত মঙ্গলবার দিবাগত রাতে ওই ইউনিয়নের ইটাউরী গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের গোয়ালঘর থেকে চুরি হয়ে গেছে একটি লাল রঙের মাঝারি আকারের গরু। দীর্ঘদিন ধরে পরিশ্রম করে তিনি গরুটি লালন পালন করছিলেন।
আব্দুল কুদ্দুস পেশায় একজন সিএনজি ড্রাইভার। সংসার চালানো ও ভবিষ্যতের জন্য সামান্য সঞ্চয়ের আশায় তিনি গরুটি পালন করছিলেন। হঠাৎ করে চুরি হওয়ায় তিনি এখন সর্বস্ব হারিয়ে দিশেহারা। গরুটি তাঁর পরিবারের একমাত্র সম্পদ ছিল।
চুরি হওয়া গরুটি লাল রঙের, পাতলা গঠন, শরীরে চুলকানির কারণে বল (লোম) উঠার চিহ্ন আছে, যা দ্বারা সহজেই শনাক্ত করা সম্ভব।
আব্দুল কুদ্দুস জানান,
“আমি গরিব মানুষ। সারা দিন সিএনজি চালিয়ে কষ্টে চলে সংসার। এই গরুটাই ছিল আমার একমাত্র সম্বল। এখন যে হারিয়েছি, কোথায় খুঁজব বুঝতে পারছি না। কেউ দেখলে বা খোঁজ পেলে আমাকে জানালে চিরকৃতজ্ঞ থাকব।”
স্থানীয়রা মনে করছেন, এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। তাই প্রশাসনের জরুরি নজরদারি ও চোরচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। আর এর একমাত্র কারণ মনে গাজা ও ইয়াবা সেবন বিক্রি বৃদ্ধি পেয়েছে।
যদি কেউ গরুটির সন্ধান পান অথবা সন্দেহজনক কিছু দেখতে পান, অনুগ্রহ করে দ্রুত মালিক অথবা স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শীগ্রই আসছে বড়লেখায় গাজা ও ইয়াবা ব্যবসায়ীর খবর।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।