বড়লেখার বাহাদুরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে জামায়াত মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের উঠান বৈঠক কাল

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

বড়লেখার বাহাদুরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে জামায়াত মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের উঠান বৈঠক কাল

সংবাদদাতা:

বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে জামায়াত মনোনীত প্রার্থী আমিনুল ইসলামকে নিয়ে তিনটি উঠান বৈঠক আগামীকাল ২০ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

আয়োজকের পক্ষ থেকে জানানো হয়—

🔹 ১ম বৈঠক:
কবিরা ও নয়াপাড়া গ্রামের অংশগ্রহণে বাদ মাগরিব, বন্ধন ব্রিক ফিল্ড সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হবে।

🔹 ২য় বৈঠক:
বিহাইডহর গ্রাম নিয়ে মার্কেট সংলগ্ন স্থানে সন্ধ্যা ৬.০০টা থেকে শুরু হবে।

🔹 ৩য় বৈঠক:
ইটাউরী ও কান্দিগ্রাম এলাকার অংশগ্রহণে বাদ এশা, জাবেল মিয়ার বাড়িতে বৈঠক অনুষ্ঠিত হবে।

এ সকল উঠান বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সৈয়দ ছালিক আহমদ।

এই সংবাদটি 297 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ