ঢাকা |
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
বড়লেখায় পরিষ্কার-পরিচ্ছন্নতা না রাখা ও মোড়কের গায়ে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার অপরাধে একটি বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বড়লেখা উপজেলার গ্রামীণ বেকারী নামের একটি প্রতিষ্ঠানকে অপরিষ্কার পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও বিক্রয়মূল্য না লেখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৫২ ধারায় মোট ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত বেকারির স্বত্বাধিকারী মো. ইয়াছিন (৪৮)-কে এ অপরাধে অভিযুক্ত করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন,
> “জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় এই অভিযান চালানো হয়েছে। অপরিষ্কার পরিবেশে খাদ্য তৈরি করা এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না দেওয়া গুরুতর অপরাধ। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে, কেউ নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।