ঢাকা |
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৭
ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের করিমপুর প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, শ্রেণী কক্ষে শিক্ষার্থী নেই, ক্লাসরুমে গভীর নিদ্রায় শিক্ষক। শনিবার সকাল ৯ টা ৪০ মিনিটে এই প্রাথমিক বিদ্যালয়ের যে চিত্র ফুতে উঠল। এই বিদ্যালয়ের শিক্ষক ৪ জন তারা হলেন ভার প্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা খাতুন, সদান্দ কুমার বিশ্বাস, নার্গিস আখতার ও নাহার জাহান। এই বিদ্যালয়ে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ১০০। ঐ দিন সকালে বিদ্যালয়ের শিশু শ্রেণীতে পাওয়া গেল ৬ জন শিক্ষার্থী আর প্রথম শ্রেণীতে ২ জন বিদ্যালয়ে মোট উপস্থিত পাওয়া গেল ৮ জন শিক্ষার্থী। ৪ জন শিক্ষকের মধ্যে পাওয়া গেল ৩ জন। ২ জন এই মাত্র এসেছে অন্য জন সদান্দ কুমার বিশ্বাস চেয়ারে বসে টেবিলের উপর মাথা রেখে আরামেই ঘুমাচ্ছেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে উঠেই বললেন আমি ঘুমাইনি। ঝিনাইদহে অনেক স্কুল আছে অনেক শিক্ষার্থীর কিন্তু শিক্ষক কম। এখানে শিক্ষার্থী নেই তাই শিক্ষকেরা অলস সময় কাটাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্কুল চালু থাকার কথা। এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা বলেন, এখন কৃষকের পাটের মৌসুম। তারা পাট ছাড়ানোর কারনে স্কুলে আসছে না। তাই আমারা বসে আছি আরও ছাত্রছাত্রী এসে যাবে। ১ জন শিক্ষক ছুটি নিয়েছেন বলে সে দাবী করে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।