নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার শুরু করলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৬

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার শুরু করলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম

মোঃ রেজাউল করিম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের মধ্য দিয়ে উন্নয়ন কার্যক্রম শুরু করেছেন। নির্বাচিত হওয়ার পর তিনি ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী টেকনিক্যাল কলেজ সড়ক থেকে সরকারি কলেজ মাঠ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদাজলে একাকার হয়ে যেত পুরো রাস্তা। এতে করে দেওয়ানের খামার, বাগভান্ডার এবং জয়মনিরহাট ইউনিয়নের ছোট ও বড় খাটামারী গ্রামের শত শত মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হতো।

স্থানীয়রা জানান, বহুবার উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও রাস্তাটির সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগে এলে স্থানীয় বাসি

এই সংবাদটি 227 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ