নবীগঞ্জে মোবাইল কোর্টে সরকারি খাস জমি দখলমুক্ত, ১.১৪ একর উদ্ধার

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫

নবীগঞ্জে মোবাইল কোর্টে সরকারি খাস জমি দখলমুক্ত, ১.১৪ একর উদ্ধার

‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি খাস জমি দখলমুক্ত করতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩–এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর হুসেনপুর মৌজার দুর্গাপুর গ্রামে পরিচালিত অভিযানে ১ নং খাস খতিয়ানভুক্ত ৬৯৭ নং দাগের সরকারি খাস গোপাট জমিতে অবৈধ দালান ও দোকানঘর নির্মাণের প্রমাণ পাওয়া যায়। মোবাইল কোর্টের কার্যক্রমে উপজেলা সহকারী (ভূমি) প্রত্যয় হাসিম, স্থানীয় মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পথচারীরা উপস্থিত ছিলেন। অভিযানকালে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং অস্থায়ী বাঁশের বেড়াও অপসারণ করা হয়।
‎
‎অভিযানের মাধ্যমে ১.১৪ একর সরকারি খাস জমি দখলমুক্ত করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে ওই জমি ইনাতগঞ্জ ভুমি সহকারী কর্মকর্তার নিকট সরকারি জায়গা হিসেবে হস্তান্তর করা হয়েছে।
‎
‎সহকারী (ভূমি) প্রত্যয় হাসিম জানান, “সরকারি জমি দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা দন্ডনীয় অপরাধ। সরকারি জমি দখলমুক্ত করার এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এই সংবাদটি 201 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ