ঢাকা |
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের থানুরা গ্রামে ঘরের বারান্দা থেকে শিল্পী আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালেই এ ঘটনা প্রকাশ পায়।
শিল্পী আক্তার কৃষক খাইরুল ইসলামের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ ছয় মাস ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। সোমবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে তাকে বিছানায় না পেয়ে স্বামী ও সন্তানরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের বারান্দায় তার ঝুলন্ত লাশ দেখতে পান তারা।
খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ধর্মপাশা থানা পুলিশ জানায়, “এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।