ঢাকা |
প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
মোঃ শাহ আলম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দোয়ারাবাজার থানা পুলিশ আবারও পরিচালনা করেছে সফল অভিযান। এ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দোয়ারাবাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের সার্বিক নির্দেশনায় শুক্রবার (০৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নি:) মোঃ রফিজুল মিয়া। সঙ্গে ছিলেন এএসআই (নি:) মোঃ আলী আকবর বাবুল ও সঙ্গীয় ফোর্সের সদস্যরা।
অভিযান চলাকালীন সময় ০৯নং সুরমা ইউনিয়নের গিরিশনগর এলাকার শামীম মিয়ার পুকুরের সামনে স্থাপিত চেকপোস্টে সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে মোট ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে—
৪৫ বোতল ১৮০ মিলি অফিসার’স চয়েজ,
২২ বোতল ৩৭৫ মিলি এ.সি. ব্ল্যাক,
০৫ বোতল ১৮০ মিলি এ.সি. ব্ল্যাক।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী জাকারিয়া (২১), পিতা—সোলেমান মিয়া, সাং—চানপুর, ০৭নং লক্ষীপুর ইউনিয়ন, থানা—দোয়ারাবাজার, জেলা—সুনামগঞ্জকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
দোয়ারাবাজার থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।