ঢাকা |
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
স্টাফ রিপোর্টার :
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান (৪০) দেশ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।
শনিবার (৯ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আবু সুফিয়ান সিলেট মহানগরের এয়ারপোর্ট থানার বাদামবাগিচা সেতুবন্ধন এলাকার ৫/২ নম্বর বাসার মৃত আব্দুল কাদির ও শিরিনা বেগমের ছেলে।
তার বিরুদ্ধে বিস্ফোরক উপাদান নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় (নং: ০৮/২৪) তিনি এজাহারনামীয় ৩৮ নম্বর আসামি।
মামলাটি গত বছরের ৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় দায়ের করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।