তাহসিনা রুশদির লুনার সমর্থনে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

তাহসিনা রুশদির লুনার সমর্থনে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি: এস এ সাব্বির আহমদ
সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাবা তাহসিনা রুশদির লুনা-এর নির্বাচনী সমর্থনে বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ড জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ১নং ওয়ার্ডের হাজী মরহুম আসদ্দর আলী সাহেবের বাড়ির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবের পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব।
বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জনাব গৌছ আলী, সাধারণ সম্পাদক জনাব লিলু মিয়া এবং ওল্ডহাম বিএনপির সভাপতি জনাব জামাল উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন—
পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খায়ের, সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক তসলিম উদ্দিন, সদস্য সুজন মিয়া, বিলাল মিয়া ও সোহেল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেখ মো. আব্দুস সামাদ, এবং অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আরশ আলী ও জাকির হোসেন ইমন, সদস্য সচিব পৌর ছাত্রদল।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ মো. সায়েদ আলী।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ— যুগ্ম সম্পাদক নুরুজ্জামান, ছাদেক আলী, হেলাল, স্বেচ্ছাসেবক দলের আশিকুর রহমান রানা, গনি মিয়া, আরশ আলী, সুজন আহমদ ও সদস্য সোহেল মিয়া প্রমুখ।
১নং ওয়ার্ড কামালপুরের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৩নং অলংকারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দুইবারের সাবেক সদস্য শেখ মো. আবদুর রব।
সভা সফল করতে প্রবাস থেকে আর্থিক সহায়তা প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবকবৃন্দ—
শেখ মো. বাবরুল হোসেন বাবুল, শেখ মো. আব্দুল আহাদ, শেখ মো. বেলাল আহমদ, শেখ আব্দুল ওয়াহিদ আলমগীর, শেখ আব্দুস শহীদ আলেক্স, শেখ এস. এম. রফিক ও শেখ মো. সাইফুল আলম।
এছাড়া অনুষ্ঠান সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন শেখ জাহাঙ্গীর আলম, শেখ কামাল আহমদ, শেখ জাকের আহমদ, লায়েছ, কাওছার মোহাম্মদ আলী, জাবেদ আলী, আব্দুল জব্বার, মোহাম্মদ আতিক, নজরুল, জয়নুল, শেখ আয়ন, এবং ১নং ওয়ার্ডের সরিফ উদ্দিন, কলিম, নিজাম উদ্দিন, আংগুর মিয়া, মকলু প্রমুখ।
সভায় বক্তারা বলেন,
“এম ইলিয়াস আলী সাহেবের এই ওয়ার্ডে অতীতে কখনও ধানের শীষের বাইরে ভোট পড়েনি। আগামীতেও ইনশাআল্লাহ আমরা তাহসিনা রুশদির লুনাকে বিপুল ভোটে বিজয়ী করব।”
প্রধান অতিথি ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব আবেগাপ্লুত হয়ে বলেন,
“শেখ হাসিনার সরকার আমার বাবাকে গুম করে রেখেছে। আজও আমরা তাঁর কোনো খোঁজ পাইনি। যদি আপনারা আমার মাকে সংসদে পাঠান, তবে তিনি শুধু আমার বাবার জন্যই নয়, আপনাদের অধিকার রক্ষার জন্যও কথা বলবেন। গত ১৭ বছরে বিশ্বনাথ-ওসমানীনগরে কোনো উন্নয়ন হয়নি। আমার মা ইতিমধ্যেই ১৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার করেছেন।”
তিনি আরও বলেন,
“আপনারা আমার বাবার সুস্থ অবস্থায় ফিরে আসার জন্য দোয়া করবেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্যও দোয়া করবেন।”

এই সংবাদটি 245 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ