তারেক রহমানকে নিয়ে জুলহাস উদ্দিনের কুরুচিপূর্ন মন্তব্যে ক্ষোভে উত্তাল বিশ্বনাথ বিএনপি

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

তারেক রহমানকে নিয়ে জুলহাস উদ্দিনের কুরুচিপূর্ন মন্তব্যে ক্ষোভে উত্তাল বিশ্বনাথ বিএনপি

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে বিএনপির ভেতর নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে জুলহাস উদ্দিন নামে এক ব্যক্তির পুরনো ফেসবুক পোস্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা ওই ব্যক্তিকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ।
জানা গেছে, জুলহাস উদ্দিন সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের বগিরচক গ্রামের জাহির উদ্দিনের ছেলে। তিনি লন্ডন প্রবাসী এবং স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তিনি দেশে এসে বিএনপির কিছু নেতার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন—এমন অভিযোগ উঠেছে।
তারেক রহমানকে নিয়ে জুলহাস উদ্দিনের কুরুচিপূর্ন মন্তব্যে ক্ষোভে উত্তাল বিশ্বনাথ বিএনপি

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তারেক রহমানের কথিত ভোটার আইডি কার্ডের একটি ছবি পোস্ট করে জুলহাস লিখেছিলেন, ‘বাচ্চাটা ঠিক হলো না। যেমন মা, তেমন ছেলে। জন্মের পরিচয় নাই। তার বাবার মতো হইতে পারলো না।’
এ ছাড়া ২০২১ সালের ১৩ আগস্ট তারেক রহমানের একটি ভিডিও শেয়ার করে তিনি আরও লিখেছিলেন, ‘শেষ শালা! বিএনপি ডিসমিস। এবার জামায়াতে ঠিক করবে; শালা লন্ডন থেকে এসাইলাম লইয়া বিএনপি তারা জানে তারেক দেশে যাওয়া হবে না।’
এই ধরনের মন্তব্যে বিএনপি নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন—‘যে ব্যক্তি একসময় তারেক রহমানকে ব্যঙ্গ করেছিল, সে এখন বিএনপির নেতাদের পাশে দাঁড়ায়—এটি দলীয় আদর্শের পরিপন্থী।’ কেউ কেউ দাবি করেছেন, আওয়ামী লীগপন্থী ওই ব্যক্তিকে বিএনপিতে অনুপ্রবেশ করতে দেওয়া হলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।
এ বিষয়ে জানতে চাইলে জুলহাস উদ্দিন প্রথমে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে তিনি বলেন,
‘মানুষ নানান সময় নানা বিষয়ে লিখে থাকে। এটা কখন লিখেছিলাম মনে নেই। আমরা যারা প্রবাসী, নানা বিষয়ে ঢংডাং করি। বাংলাদেশে শুধু রাজনীতি হয় খুব সেন্টিমেন্টালভাবে। লন্ডনে রাণীর বিষয়েও অনেকে মন্তব্য করে।’
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির বলেন,
‘তারেক রহমানকে নিয়ে এরকম কটূক্তি অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। জাতীয়তাবাদী রাজনীতির কর্মীরা এতে ব্যথিত হয়েছেন। বিষয়টি আমরা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় বিএনপি মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

এই সংবাদটি 771 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ