ঢাকা |
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫
চামেলী আক্তার কাজলী ছিলেন আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের ২০১৬ সালের ১ম এসএসসি ব্যাচের শিক্ষার্থী। হাঁটি হাঁটি পা পা করে বিশ্বিবদ্যালয়ের গন্ডি পেরিয়ে এখন তার নামের সাথে ডাক্তার সংযোজন। সিলেটের সুপরিচিত জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করায় তাৎক্ষণিক আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে দেয়া হয় সংবর্ধনা।
গত মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকাল ২ ঘটিলার সময় আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবনের সাপ্তাহিক সভার হল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম-এর সভাপতিত্বে ও স্কুলের বিজ্ঞান বিষয়ের শিক্ষক মস্তফা মারুফের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডা. চ্যামেলী আক্তার কাজলীর গর্ভধারনী মা শাফিয়া বেগম। বক্তব্য রাখেন আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আজমল হোসেন নয়ন, ইংরেজি শিক্ষক আবদুল কাদির জীবন, গণিত শিক্ষক সোহেল মাহমুদ, ধর্মীয় শিক্ষক আব্দুল মুমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষিকা শাহিদা আক্তার, ফাহিমা আক্তার, তানজিনা আক্তার, বন্না রানী দাস, আয়েশা আক্তার, আনুস্কা রানী দাস, নমিতা রানী দাস, রুবা আক্তার প্রমুখ।
ছাড়া ডা. চামেলী আক্তার কাজলীর পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন, তার ছোটবোন সিলেট ওমেন্স মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সের ৫ম বর্ষের শিক্ষার্থী মোছাঃ বেলী আক্তার শেলী, সিলেট ওমেন্স মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সের ৩য় বর্ষের শিক্ষার্থী মোছাঃ মিলি আক্তার লিলি, সিলেট সরকারি মহিলা কলেজের ইন্টারমিডিয়েটের ২য় বর্ষের শিক্ষার্থী মোছাঃ সোনালী আক্তার মারুফা।
বর্তমানে ডা. মোছাঃ চামেলী আক্তার কাজলী জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এমবিবিএস ইন্টার্নি ডাক্তার হিসেবে কর্মরত আছেন। বিজ্ঞপ্তি
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।