ঢাকা |
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫
সিলেটের জৈন্তাপুরে সিএনজি চালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে মো. হারুন অর রশিদ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জৈন্তাপুর উপজেলার কলাগ্রামের বাসিন্দা এবং আব্দুল সামাদের পুত্র।
জানা গেছে, শুক্রবার (০৭ নভেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে মো. হারুন অর রশিদ দরবস্ত বাজার থেকে একটি সিএনজি অটোরিকশায় যাত্রী হিসেবে ওঠেন। সামনের ডান পাশে বসে তিনি হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জৈন্তাপুর থানার পাখিটেকি এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ি থেকে তিনি পড়ে যান তিনি। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত প্রাপ্ত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। সিএনজির চালক ও যানটি সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।