ঢাকা |
প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
জৈন্তাপুর উপজেলায় আম গাছে ঝুলন্ত অবস্থায় সাইদুল ইসলাম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার আসামপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছোট ছেলে।
শনিবার (৮ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সন্তানের জনক সাইদুল পেশায় শ্রমিক ছিলেন। গেল এক মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ সময় মানুষের সাথে ঝগড়াঝাঁটি-মারামারি করার কারণে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। শনিবার সকালের কোন এক সময় তিনি সবার অজান্তে ঘর থেকে বেরিয়ে যান। এ সময় তার হাতে একটি কাঠের তৈরি মোটা লাঠি ছিল। পথিমধ্যে বারেক নামে এক ব্যক্তিকে লাঠি দিয়ে আঘাতের খবর পেয়ে পরিবারের লোকজন তার খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল পৌনে ৯টার দিকে তার নানাবাড়ির পেছনের একটি আমগাছের ডালে সাইদুলের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এক নারী। এ সময় স্থানীয়রা জৈন্তাপুর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
তার মরদেহের পাশে তিন ফুট লম্বা একটি কাঠের তৈরি লাঠি পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার গলায় লাল রঙের একটি শাড়ি পেঁচানো ছিল।
জৈন্তাপুর মডেল থানার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।’
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।