জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ :সিলেটের
গোলাপগঞ্জে ইলালপুর আবাসিক এলাকা কর্তৃক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত দিবরাত্রি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ইলালপুর টাওয়ার সংলগ্ন মাঠে অনুষ্টিত হয়েছে।উক্ত ফাইনাল খেলা “ইয়থ ফর বেটার ফিউচার উপশহর” বনাম “টাইগার বাংলা পাচমাইল” এর মধ্যে অনুষ্টিত হয়। ফাইনাল খেলায় ইয়থ ফর বেটার ফিউচার উপশহর টাইব্রকারে ২-০ গোলে জয়যুক্ত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্টান এলাকার বিশিষ্ট মুরব্বি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাইদুল ইসলামের পরিচালনায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ডে,পুটি রেজিষ্টার বিশিষ্ট রাজৈনতিবীদ বদরুল ইসলাম শুয়েব, গোলাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুর রহমান সুহেদ, গরীব কল্যাণ ট্রাষ্টের ইউকেরপ্রচার সম্পাদক মোসাদ্দেক আহমদ শেমল, কুচাই ইউপির ১নং ওয়ার্ড সদস্য আব্দুল বাছিত। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য হবিবুর রহমান, আজহার আহমদ, সাকের আহমদ, সুলেমান আহমদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন, খেলাধূলা হলো মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম । সকল শ্রেণীর মানুষের সহযোগিতায় আমাদের খেলোয়াদের পর্যাপ্ত পরিমানে সহযোগিতা করলে একদিন এই খেলোয়ারা দেশের সুনাম বয়ে আনবে।একটি দেশের মান উন্নয়নের জন্য খেলাধূলা বিরাট ভূমিকা পালন করে থাকে। এজন্য আমাদের এই খেলোয়াদের ভাল খেলার মাঠ, খেলার সামগ্রীসহ সার্বিক বিষয়ে তাদের পাশে থাকতে হবে।