কণিকা ধর্মের দূর্গ

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

কণিকা ধর্মের দূর্গ

কণিকা
ধর্মের দূর্গ
ফয়জুল হক শিমুল
আমি মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছি।
সে কি মনে করে তাকে কারো কাছে জবাবদিহি করতে হবেনা ?
সে কি বলে আমি প্রচুর অর্থ উড়িয়ে দিয়েছি।
সে কি মনে করে কেউ তাকে দেখেনি ?
আমি কি তাকে দুটি চোঁখ, জিহবা ও ঠোট দেইনি ?
আমি তাকে দুটি পথ দেখিয়েছি। কিন্তু সে ধর্মের দূর্গে প্রবেশ করেনি।
ধর্মের দূর্গ হচ্ছে দাস মুক্তি, দূর্ভিক্ষের দিনে অন্নদান,
নিকটবর্তী এতিম ও ধুলিমলিন মিসকিন- অসহায়কে লালন এবং
বিশ্বাসীদের সাথে সংঘবদ্ধ হয়ে পরস্পরকে সবর
(পরিস্থিতি পরিবর্তনের জন্য নিরলস প্রচেষ্টা ও অন্যায় থেকে নিজেকে রক্ষা / আত্বসংযম)
ও বিশ্বজনীন মমতায় উদ্বুদ্ধ করা। এরাই সফলকাম।
আর যারা এ নির্দেশ অস্বীকার করে
(নিজের খেয়াল খূশীমত চলে) তারাই ব্যর্থ।

সুরা বালাদ আয়াত ৪-১৯

প্রকাশ ২৬.১২.১৬

সংগৃহিত

এই সংবাদটি 544 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ