একাধিক মামলার আসামি ডাকাত সর্দার ‘পাগলা’ গ্রেফতার

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

একাধিক মামলার আসামি ডাকাত সর্দার ‘পাগলা’ গ্রেফতার

একাধিক মামলার আসামি ও আলোচিত ডাকাত সর্দার হাবিবুর রহমান পাগলা (৩৭)–কে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার তকলিছ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, তার বিরুদ্ধে কমলগঞ্জ থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়াও মৌলভীবাজারের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি যৌথ দল সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারের পর তাকে ব্রাহ্মণবাড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এই সংবাদটি 155 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ