একই দিনে দুই ধর্মের প্রবর্তকের জন্মদিন

প্রকাশিত: ৭:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৫

বাংলাদেশেসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে ১২ রবিউল আওয়াল শুক্রবার ইংরেজি ক্যালেন্ডাডারের ২৫ ডিসেম্বর পড়ে যাওয়ায় ক্রিস্টমাস ডে বা বড়দিন ও ঈদ-ই মিলাদুন্নবী এবার একই দিনে পালিত হচ্ছে। পৃথিবীর যেকোন প্রান্তে এমন ঘটনা ঘটেছিল ৪৫৭ বছর আগে ১৫৫৮ সালে।
২০১৫ সালের ২৫ ডিসেম্বর বড়দিন ও ঈদ-ই মিলাদুন্নবী এক সঙ্গে পালন করছে দুই ধর্মের মানুষ। তবে আরব ও ইউরোপে বড়দিনের একদিন আগেই ঈদ-ই মিলাদুন্নবী পালিত হয়েছে।
যিশু খ্রিস্টের জন্মদিন ২৫ ডিসেম্বরকে বড়দিন হিসাবে পালন করেন সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়। তিনি ইসলামে ধর্মে হযরত ঈসা (আ.) নামে পরিচিত।
হিজরি সালের রবিউল আওয়াল মাসের ১২ তারিখ (৫৭০ খ্রিস্টাব্দ) হযরত মুহাম্মদ (স.) এর জন্মদিন ঈদ-ই মিলাদুন্নবী হিসেবে পালিত হয়
ক্যাথলিক কালচার ডট অর্গ নামের একটি ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ইসলাম ও খৃষ্টান ধর্মের প্রবর্তকের জন্মদিন এভাবে একসঙ্গে পালিত হয়েছিল সর্বশেষ ১৫৫৮ সালে।
আরব ভূমির সেমিটিক জাতির মধ্যে থেকেই বিশ্বের প্রধান তিনটি একেশ্বরবাদী ধর্ম- ইহুদি, খ্রিস্টান ও ইসলামের উৎপত্তি।

এই সংবাদটি 1134 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ