ইউপি সদস্য শামীম উদ্দিনের মৃত্যুতে ইউনিয়ন পরিষদে শোকসভা ও দোয়া মাহফিল অনুস্টিত

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

ইউপি সদস্য শামীম উদ্দিনের মৃত্যুতে ইউনিয়ন পরিষদে শোকসভা ও দোয়া মাহফিল অনুস্টিত

বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য শামিম উদ্দিনের মৃত্যুতে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি বৃহস্পতিবার নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক এর সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ, বিশেষ অতিথির আলোচনা পেশ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বক্তব্য রাখেন-ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস শাকুর,সাধারণ সম্পাদক খায়রুল আলম নুনু, ইউপি সদস্য শামীম আহমেদ, রশিদ আহমদ সুনাম,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহমুদুর রহমান সরফ,ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম উজ্জল, কবির আহমদ, জামিন আহমদ প্রমুখ।

আলোচনা শেষে মরহুমের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় এবং শিরনি বিতরণ করা হয়।

এই সংবাদটি 928 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ