আল্লাহর কাছে হাজার শুকরিয়া ও সকলের কাছে চির কৃতজ্ঞ——- আবুল কাশেম

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, মে ১৪, ২০২১

আল্লাহর কাছে হাজার শুকরিয়া ও  সকলের কাছে চির কৃতজ্ঞ——- আবুল কাশেম

আসসালামু আলাইকুম
আমি মোঃ আবুল কাশেম অফিস সহকারী সিলেট শিক্ষা বোর্ড। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে জানাই সালাম আদাব ও শুভেচ্ছা। গত এপ্রিল মাসের ১ তারিখ হইতে আমি covid-19 বাইলেটারাল নিউমোনিয়া রোগে আক্রান্ত হই । প্রথমে ইবনে সিনা ও পরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিটের অধীনে ১৭ দিন থাকার পর বাসায় আসলাম। বাসায় আসার পর খুব ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

হাসপাতালে থাকতে আইসোলেশন ইউনিট থেকে প্রায় প্রতিদিন মৃত লাশ বের হতে দেখেছি তখন অনেক ভয় লাগত। মহান আল্লাহতালার দরবারে হাজার শুকরিয়া, আমার অফিসের চেয়ারম্যান মহোদয় সহ সকল কর্মকর্তাগণ এবং আমার সহকর্মীগন আমার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন পরিচিত সকল শিক্ষক মহোদয়গণ ও দেশে-বিদেশে থাকা আমার ছাত্র-ছাত্রী গন,পরিবারবর্গ এবং আমার মায়ের দোয়ার বরকতে, মহান আল্লাহতালা আমাকে সুস্থতা দান করেছেন।

এজন্য আমি প্রথমে মহান আল্লাহর কাছে হাজার শুকরিয়া ও চির কৃতজ্ঞ। তারপরও আমি উপরোক্ত সম্মানিত ব্যক্তিবর্গের প্রতি চির কৃতজ্ঞ। কারণ আপনারা আমার জন্য দোয়া করেছেন, প্রতিনিয়ত টেলিফোনে খবর নিয়েছেন।এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি অসুস্থ অবস্থায় সবচেয়ে বেশি দোয়া করেছি (সবার জন্য)। অনেকে বারবার টেলিফোনে আমার স্বাস্থ্যের খবর নিয়েছেন ও দোয়া করেছেন। আমি ভাবতেই পারি নাই আমার জন্য এত মানুষ দোয়া করবেন ও আমার খোঁজ খবর নেবেন। তাদের দুআ মহান আল্লাহতালা কবুল করেছেন তাই আমি বেঁচে আছি।

আমি উনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। শুধু মহান আল্লাহতালার কাছে দোয়া করবো এই covid-19 মহামারীর পরিস্থিতিতে যেন উনাদেরকে সুস্থ রাখেন। আমার মতো পরিস্থিতি যেন কারো না হয়। আমি এখনো পুরোপুরি সুস্থ নই। covid পরীক্ষা ২ বার করেছি , দুই বার পজেটিভ এসেছে । শেষবার করেছিলাম ১৭-০৪-২০২১ইং তারিখে হাসপাতাল থেকে বের হওয়ার সময়। তখন ডাক্তার বলেছেন এত তাড়াতাড়ি পরীক্ষা না করে একমাস পরে পরীক্ষা করার জন্য। তাই গত ০৩-০৫-২০২১ তারিখে ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম। ডাক্তার এক্স-রেসহ রক্তের কয়েকটি পরীক্ষা করে বলেছেন covid 19 এর কোন লক্ষণ পাচ্ছি না, তবে পালমোনারি ব্রংকাইটিস এর সমস্যা এক্স-রে তে ধরা পড়েছে, এজন্য ১ মাসের ওষুধ দিয়েছেন, ঔষধ খেয়ে আবার সাক্ষাৎ করতে বলেছেন। যাই হোক আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি আগের চাইতে অনেক সুস্থ হয়েছি। বাকিটা ও সুস্থ হবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি সবার কাছে দোয়া চেয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।

মোঃ আবুল কাশেম
অফিস সহকারী
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
১৪-০৫-২০২১

এই সংবাদটি 684 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ