ঢাকা |
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৬
রোজা রাখছেন নিয়ম করে। আর ইফতারের পরই শরীর কেমন যেন ভার ভার লাগছে। পেটে অস্বস্তি? নিজেরই কিছু খাওয়ার ভুলের জন্য এমনটা হচ্ছে না তো?
জেনে নিন সুস্থ থাকতে ইফতার এবং ইফতার পরবর্তী খাবারে কী কী নিয়ম মেনে চলবেন-
রোজা ভেঙেই খেজুর, ফিগ জাতীয় ফল, বাদাম খান। এতে ফ্রুক্টোজের পরিমাণ প্রচুর।
স্যুপ বা পোরিজের সঙ্গে খেজুর, দুধ ও চা ইফতারের আদর্শ খাবার। এতে তখন পেটও ভরবে, ডিনারের জন্য শরীরকে তৈরি রাখবে।
রোজা ভেঙেই এক গাদা মিষ্টি, শরবত খেয়ে নেবেন না। এতে শরীর খারাপ হতে পারে।
খাবারের সঙ্গে কখনোই ফল খাবেন না। ফল খেয়ে রোজা ভেঙে একটু পর খাবার খান। এক সঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে।
যদি বাদাম খান, সঙ্গে চিজ খাবেন না। শরীর একবারে এক ধরনের কনসেট্রেটেড প্রোটিন হজম করতে পারে। দুটো এক সঙ্গে হলে হজমে সমস্যা হতে পারে।
মাংস খেলে সঙ্গে চিংড়ি বা কোনো রকম সিফুড এড়িয়ে চলুন। সারা দিন উপোসের পর বেশি প্রোটিন হজমের গণ্ডগোল ঘটাবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।