ঢাকা |
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখায় ঝড়ে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে খুটি থেকে পড়ে আবু হাসান (৩৫) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যান নিহত হয়েছেন। শনিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর ইউনিয়নের মহদিকোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। আবু হাসান জামালপুর জেলার ভেড়া পাথালিয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।
বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবারের টানা কাল বৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইন মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। এতে এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। শনিবার সকালে সদর ইউনিয়নের মহদিকোনা গ্রামে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইন মেরামত করতে যান মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা জোনাল অফিসের গ্রেড-১ লাইনম্যান আবু হাসানসহ অন্যান্য লাইনম্যানরা। সকাল অনুমান ১০টার দিকে বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে একটি খুটিতে উঠেন আবু হাসান। হঠাৎ পা পিচলে প্রায় ৩০ হাত উপর থেকে তিনি মাটিতে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় সহকর্মীরা আবু হাসানকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. জহিরুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা জোনাল অফিসের ডিজিএম নীল মধাব বণিক লাইন মেরামতের সময় বিদ্যুতের খুটি থেকে পড়ে লাইনম্যানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।