ঢাকা |
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬
মুসলিম চ্যারিটি ইউকে এর উদ্যোগে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৪ নভেম্বর শনিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিসএ্যাবল্ড কমিউনিটি এডভান্সমেন্ট ফাউন্ডেশন (ডিকেফ)’র মহাসচিব সৈয়দ মাহমুদুল হক এর সভাপতিত্বে ও গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুসলিম চ্যারিটি ইউকে ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলুল করিম, অটিজম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল গনি হিমন, ডিকেফ’র কোষাধ্যক্ষ দিদার আহমদ, জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ববি বেগম, অভিভাবক রোকেয়া বেগম, শিক্ষক মলয় রায়, আফজাল শিকদার, স্বরুফা বেগম, সমিরঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি। উপস্থিত ছিলেন সহায়ককর্মী নুরজাহান, শিক্ষার্থী তোফায়েল হোসেন সুয়েব, অহনা বেগম, আফসানা আক্তার মুন্নি, জুই রানী দাশ, রাদিয়া জান্নাত তালুকদার, রেশমা আক্তার রিয়া, তাছকিয়া জান্নাত ইশা প্রমুখ।
অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি-কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা ও উপহার প্রদান করেন মুসলিম চ্যারিটি ইউকে ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলুল করিম সহ জিডিএফ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তাহমিনা আক্তার মৌমি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে যে অসাধারণ সাফল্য দেখিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার এই অর্জনের পেছনে রয়েছে নিরলস প্রচেষ্টা, মনোবল ও শিক্ষার প্রতি গভীর আগ্রহ। প্রতিভা ও মেধার বিকাশে শারীরিক প্রতিবন্ধকতা কখনো বাধা হতে পারে না, মৌমি তার উজ্জ্বল দৃষ্টান্ত। তাকে অনুসরণ করে সমাজের প্রতিটি শিক্ষার্থীকে মেধা ও প্রতিভা বিকাশে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ, প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ প্রদান করলে তারাও দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। বক্তারা বলেন, মুসলিম চ্যারিটি ইউকে জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে যে অবদান রেখে যাচ্ছে, আগামীতেও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।