ঢাকা |
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি’র সুস্থতা কামনা এবং জিডিএফ’র উপদেষ্টা ডাঃ মোঃ মিফতাহুল হোসেন সুইট এর মাতার রূহের মাগফেরাত কামনা ও জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় তার উত্তর উত্তর সফলতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর শুক্রবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সৈয়দ আহমদুল হক, সৈয়দ জাওয়াদ হক, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, ঢাকার ডাক সিলেটের ব্যুরো এমদাদুর রহমান চৌধুরী জিয়া, শিক্ষার্থী মৌমির পিতা আব্দুল আহাদ, মাতা আমিনা আক্তার পুষ্প, জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার ও সরুপা বেগম, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সহায়ক কর্মী নূরজাহান বেগম প্রমুখ। এছাড়াও জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি’র সুস্থতা কামনা এবং জিডিএফ’র উপদেষ্টা ডাঃ মোঃ মিফতাহুল হোসেন সুইট এর মাতার রূহের মাগফেরাত কামনা ও জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির উত্তর উত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আনিসুল হক।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।