সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বিয়ানীবাজারের কয়েকটি গ্রামে

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বিয়ানীবাজারের কয়েকটি গ্রামে

নিজস্ব প্রতিবেদক: সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর বিয়ানীবাজার জোনাল অফিসের আওতাধীন কয়েকটি গ্রামে আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (১৫ নভেম্বর) বিয়ানীবাজার জোনাল অফিস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাপগঞ্জ-১ (সুনামপুর) উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদনের জন্য এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এতে বলা হয়েছে, বিয়ানীবাজার জোনের মাথিউরা অভিযোগ কেন্দ্রের আওতাধীন তিলপাড়া, নালবহর, খলাগ্রাম, আরেঙ্গাবাদ, কান্দিগ্রাম, মিনারাই, মাটিজুরা, পিরেরচক, বিলবাড়ি, সদরপুর (আংশিক), পুরুষপাল, বেজগ্রাম ও টুকাভরাউট গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রক্ষণাবেক্ষণ কাজ শেষে যথারীতি বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

এই সংবাদটি 114 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ