ঢাকা |
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ছাত্রলীগের ডাকা লকডাউনের প্রতিবাদে এবং সংগঠনটির সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর।
১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শিবগঞ্জ বাজারে এসে পথসভায় মিলিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদের পরিচালনায় পথসভায় সভাপতির বক্তব্যে জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েল বলেন, ফ্যাসিবাদী শক্তি আবারও দেশব্যাপী অস্থিতিশীলতা, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগসহ জননিরাপত্তা বিঘ্নিত করার কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের মানুষ আর কোনোভাবেই সন্ত্রাস, নৈরাজ্য ও ফ্যাসিবাদী দুঃশাসনে ফিরে যেতে চায় না।
তিনি আরও বলেন, রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্য থাকতেই পারে; কিন্তু ফ্যাসিবাদবিরোধী অবস্থানের প্রশ্নে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না। ফ্যাসিবাদবিরোধী প্রতিটি ছাত্র সংগঠন এ প্রশ্নে এক ও অভিন্ন। অতীতে যেভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করা হয়েছে, ভবিষ্যতেও সেভাবেই ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
বিক্ষোভ মিছিলে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সাবেক ও বর্তমান শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।