বিশ্বনাথে বিশেষ অভিযানে ৫ ওয়ারেন্টভুক্তসহ ৭ আসামি গ্রেফতার

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

বিশ্বনাথে বিশেষ অভিযানে ৫ ওয়ারেন্টভুক্তসহ ৭ আসামি গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি | এস এ সাব্বির আহমদ
সিলেটের বিশ্বনাথ থানার পুলিশের বিশেষ অভিযানে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) পরিচালিত পৃথক পৃথক অভিযানে তাদের নিজ নিজ অবস্থান থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামীগণ হলেন— জামাল উদ্দিন (৪৬), পিতা: মৃত সামসুল হক, গ্রাম: বড় খোমা উত্তর; জাহাঙ্গীর মিয়া (২০), পিতা: কামাল মিয়া; আশরাফ আলী (২২), পিতা: জামাল উদ্দিন; কামাল আহমদ (২৫), পিতা: মৃত সামসুল হক এবং খালাফ মিয়া (২০), পিতা: জামাল উদ্দিন। তাদের সকলের বাড়ি বিশ্বনাথ উপজেলার বড় খোমা উত্তর এলাকায়।
এছাড়া নিয়মিত মামলার দুই আসামি হলেন— আছদ্দর আলী ওরফে রাজু (২৭), পিতা: সোনা উল্লাহ, গ্রাম: রামকৃষ্ণপুর এবং আবুল হোসেন (২০), পিতা: আব্দুল মুতালিব, গ্রাম: রসুলপুর, জগন্নাথপুর।
বিশ্বনাথ থানা সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
প্রতিবেদক: এস এ সাব্বির আহমদ
বিশ্বনাথ প্রতিনিধি

এই সংবাদটি 74 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ