পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬

পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ

রকিগন প্রতিনিধি:

ঢাকা থেকে চাকরির পরীক্ষা শেষে সিলেট ফেরার পথে নিখোঁজ হওয়া মাহবুব সারওয়ার রাজন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১২ জুলাই) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত রাজন সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের বাসিন্দা বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

​পারিবারিক সূত্রে জানা যায়, রাজন একটি চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় গিয়েছিলেন। পরীক্ষা শেষে গতকাল শনিবার (১১ জুলাই) রাতে ঢাকার একটি ট্রেনযোগে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় এবং তার সাথে থাকা মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবার চরম উদ্বিগ্ন হয়ে পড়ে।

​আজ রোববার সকাল থেকেই নিখোঁজ রাজনের সন্ধান চেয়ে তার ভাইয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। পরবর্তীতে দুপুরের দিকে ফেসবুকেরই একটি গ্রুপে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশের ছবি দেখতে পান তারা। ছবি দেখে ভাইয়েরা নিশ্চিত হন যে এটি নিখোঁজ রাজনেরই মরদেহ। ফ

এই সংবাদটি 89 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ