ঢাকা |
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেছেন ৩৩নং ওয়ার্ডের শাহপরান, ধনকান্দি হযরত হালিমা সাদিয়া (রাঃ) দাওরায়ে হাদিস বালিকা মাদরাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
২ জুলাই বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদানকালে উপস্থিত ছিলেন ধনকান্দি হযরত হালিমা সাদিয়া (রাঃ) দাওরায়ে হাদিস বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোঃ ওয়াছিল, মাদরাসার প্রতিষ্ঠাতা, মজলিসে শূরা ও আমেলা কমিটির নির্বাহী সদস্য, জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা শাখার ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রমিজ উদ্দিন, ধনকান্দি গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ সাদিক মিয়া, ধনকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সদস্য মোঃ নাজু মিয়া, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রাসেল আহমদ, হাজী সালেহ আহমদ, ছাত্রনেতা রুমান আহমদ, আলীম উদ্দিন প্রমুখ।
গত ৪ মে সোমবার সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত ৩৩নং ওয়ার্ডের ধনকান্দি গ্রামে জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ এবং চলাচলের অনুপযোগী রাস্তা পুনঃনির্মাণের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
উক্ত স্মারক লিপিতে বলা হয়, ধনকান্দি গ্রামের ২নং ব্রিজ হতে বালিকা মাদ্রাসা ও টিলাবাড়ী রোডটি বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। হযরত শাহপরান (রহঃ) পাঁচঘরী রোড ও আমীছড়ার ওপর দিয়ে ধনকান্দি পশ্চিম পাড়ায় যাতায়াতের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। বিশেষ করে ‘ধনকান্দি হযরত হালিমা সাদিয়া (রাঃ) দাওরায়ে হাদিস বালিকা মাদ্রাসা’র শতাধিক ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাকে চরম দুর্ভোগের মধ্যে এই পথ পাড়ি দিতে হয়।
এছাড়ও রাস্তার পাশে থাকা ড্রেনটি অত্যন্ত সরু এবং ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির পানি নামতে ২ থেকে ৩ দিন সময় লাগে, ফলে পানি বাড়িঘরে ঢুকে পড়ে জনজীবন বিপর্যস্ত করে তুলছে। এতে বসবাস ও যাতায়াতে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সরজমিনে এলাকাটি পরিদর্শন করে ড্রেন নির্মাণ ও রাস্তা পুননির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা হয়।
উক্ত দাবী বাস্তাবায়নে গত ৩০ জুন মঙ্গলবার সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সরেজমিনে এলাকার পরিদর্শন করেন।
এর প্রেক্ষিতে ২ জুলাই বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী-কে ধনকান্দি হযরত হালিমা সাদিয়া (রাঃ) দাওরায়ে হাদিস বালিকা মাদরাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন এবং দ্রুত কাজ শুরু দাবী জানান।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী উপস্থিত নেতৃবৃন্দ আশ্বস্থ করেন দ্রুত কাজ শুরু করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।