ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বিদেশী এয়ার লাইন্স আসার সুযোগ করে দেওয়া হোক ——- সিলেট বিভাগ গণদাবী পরিষদ

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বিদেশী এয়ার লাইন্স আসার সুযোগ করে দেওয়া হোক ——- সিলেট বিভাগ গণদাবী পরিষদ

সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মনসুর আহমদ লষ্কর এক যুক্ত বিবৃতিতে অনতিবিলম্বে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বিদেশী এয়ার লাইন্স আসার সুযোগ করে দেওয়ার জন্য জোর দাবী জানান।

বিবৃতিদাতাগণ বলেন, দীর্ঘ প্রায় চল্লিশ বছর যাবৎ বৃহত্তর সিলেটবাসীর দাবী ওসমানী বিমান বন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর করার। সরকার মুখে প্রবাসী বান্ধব বললেও কার্য্যক্ষেত্রে তার প্রমাণ দিতে হবে। সিলেট বিভাগ গণদাবী পরিষদ দীর্ঘ প্রায় ত্রিশ-পয়ত্রিশ বছর যাবৎ ওসমানী বিমান বন্দরে বিদেশী এয়ার লাইন্স আসার সুযোগ করে দেওয়ার আন্দোলন করে আসছে। লন্ডন সহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরাও এই একই দাবীতে আন্দোলন করে আসছে।

বিবৃতিদাতাগণ আশা করেন অতি সত্বর সরকার প্রবাসী ও সিলেট বিভাগবাসীর প্রাণের দাবী কার্যকর করবেন। এতে করে প্রবাসীরা একদিকে বিমানের জুলুম ও ভাড়া বৃদ্ধির যাতাকল থেকে রক্ষা পাবে অন্য দিকে প্রবাসীরা সহজে প্রতিযোগীতা মূলক কম ভাড়ায় পরিবার পরিজন নিয়ে সহজে দেশে আসতে পারবে। এতে করে মাতৃভূমির প্রতি প্রবাসীদের ইতিবাচক মনোভাব তৈরি হবে এবং নিজ জেলায় তারা বিনিয়োগ করার চেষ্টা করবে। এতে করে অর্থনৈতিক উন্নয়ন চলমান হবে ও পর্যটন ক্ষেত্রেও সিলেটের অগ্রগতি হবে।

এই সংবাদটি 104 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ