ঢাকা |
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এদের মধ্যে
দুইটি পরিবারের ঘর গতকালের ঝড়, তুফান ও বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন— মোঃ সাতয়ুছ মিয়া (পিতা: মৃত জানালি) এবং গরীবুল্লাহ (পিতা: হাজিবুর রহমান), উভয়ের বাড়ি দক্ষিণপাড়া এলাকায়।
মঙ্গলবার (১৭ মার্চ) ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট-২ আসন (বিশ্বনাথ-ওসমানীনগর) এর সংসদ সদস্য জনাবা তাহসিনা রুশদির লুনা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম।
পরিদর্শনকালে এমপি তাহসিনা রুশদির লুনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, আকস্মিক ঝড় ও ভারী বৃষ্টির কারণে ওই দুই পরিবারের ঘরের টিনের চালা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।