সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

শনিবার ৭ মার্চ সিলেট নগরীর সুবিদবাজারস্থ পিটিআই এ সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো: আবুল খায়েরের সঞ্চালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক তোতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই এর সুপার আবুল কাসেম, পাড়ুয়া আনোয়ারা স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ মো: আব্দুল মালিক, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোর্শেদ আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন হুমায়ুন কবির মছব্বির, আলিমুজ্জামান,এড. মকদ্দস আলী,এড. আলাউদ্দিন, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, সমাজসেবী ফয়জুল হক, ডা: আব্দুল হাসিব,

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, সিলেট এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদ, ইমরান আহমদ কারিগরি কলজের সভাপতি রুহুল আমীন,বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমদ,তাজ উদ্দিন,মাষ্টার আজমল আলী, মাষ্টার লোকমান আহমদ,ট্রাফিক এডুকেশন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এর সাধারণ সম্পাদক মারজান আহমদ, কোম্পানীগঞ্জ ছাত্র কন্ঠ (কোছাক) এর ভারপ্রাপ্ত সভাপতি শাকিল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল আহমদ প্রমুখ।

এই সংবাদটি 104 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ