ঢাকা |
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে।।
হবিগঞ্জ জেলার বড় বহুলা গ্রামের কৃতি সন্তান ড. চৌধুরী মো.যাবের সাদেক সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ।
বদলির আদেশ জারি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ।
জামালপুরে দায়িত্ব পালনকারী ড. যাবের সাদেককে সিলেটে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ, জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হবে। একই প্রজ্ঞাপনে কাজী আখতার উল আলমকে এপিবিএন-এর পুলিশ সুপার হিসেবে পদায়ন। নতুন পুলিশ সুপারের যোগদানের মাধ্যমে সিলেটের আইনশৃঙ্খলা আরও শক্তিশালী ও গতিশীল হওয়ার আশা।
ড. চৌধুরী মো. যাবের সাদেক বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা। ২০২২ সালের ২১ সেপ্টেম্বর পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ।
পুলিশ টেলিকম বিভাগ এবং পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন।চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সহকারী মহাপরিদর্শক (এআইজি-পিআইএমএস) হিসেবে অতিরিক্ত দায়িত্বে ছিলেন।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের কৃতি ছাত্র।ইউনিভার্সিটি অব হংকং থেকে পিএইচডি ডিগ্রি অর্জন।
স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন পুলিশ সুপারের নেতৃত্বে সিলেটের আইনশৃঙ্খলা আরও শক্তিশালী হবে।
সাধারণ মানুষও তার কার্যক্রম নিয়ে আশাবাদী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।