ঢাকা ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে
গোলাপগঞ্জ-বিয়ানীবাজার হবে আধুনিক ও শিল্পায়িত জনপদ: এমরান আহমদ চৌধুরী
বিয়ানীবাজার প্রতিনিধি:
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে দীর্ঘদিনের অবহেলা থেকে মুক্ত করে একটি আধুনিক ও শিল্পায়িত জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন,আজ বিয়ানীবাজারে ধানের শীষের পক্ষে সত্যিই জোয়ার উঠেছে। মানুষের মুখে মুখে কেবল বিএনপির কথা। ইনশা আল্লাহ, ১২ তারিখ আমাদের বিজয় হবেই।বিএনপি ক্ষমতায় গেলে সিলেট-শেওলা স্থলবন্দর চারলেন মহাসড়ক বারইগ্রাম পর্যন্ত সম্প্রসারণ করা হবে।
রোববার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরে অনুষ্ঠিত ধানের শীষের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “বিয়ানীবাজার আমার মামার বাড়ি। এ জনপদের সঙ্গে আমার রয়েছে অন্যরকম সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক। যেখানে আমার মায়ের নাড়ি পোতা, সে এলাকার উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।” তিনি আরও বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে একটি পরিকল্পিত, আধুনিক ও শিল্পসমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় ফরেন অ্যাফেয়ার্স টিমের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও জাসাসের কেন্দ্রীয় সভাপতি হেলাল খান, বিয়ানীবাজার উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুল মান্নান, সাবেক সাংসদ ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আদিবা হোসেন, জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মুফতি মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম পুতুল, যুক্তরাজ্য জাসাসের সহসভাপতি এনায়েত, বিয়ানীবাজার উপজেলা সহসভাপতি আব্দুস সবুর, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সিলেট জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাড. আবু সাঈদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি এনামুল ইসলাম প্রমুখ।

এছাড়া স্থানীয় বিএনপি ও জমিয়ত এবং দল দুটির অঙ্গ-সযোগী সংঠনের ব্পিুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে সিল মেরে এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করতে উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।