২২ ঘণ্টা পেরোলেও প্রশাসনের সঙ্গে সমঝোতা হয়নি, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬

২২ ঘণ্টা পেরোলেও প্রশাসনের সঙ্গে সমঝোতা হয়নি, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

ওসমানীতে নারী চিকিৎসকের ওপর হামলা
২২ ঘণ্টা পেরোলেও প্রশাসনের সঙ্গে সমঝোতা হয়নি, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত
স্টাফ রিপোর্ট :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো প্রশাসনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কোনো সমঝোতা হয়নি। এতে করে তাদের ঘোষিত কর্মবিরতি অব্যাহত রয়েছে।
ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে উমর রাশেদ মুনির বলেন,
‘হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার পর থেকেই হাসপাতাল ও আশপাশের এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে, যা ঘটনার সব দিক খতিয়ে দেখছে। আশা করছি দ্রুত একটি স্থায়ী সমাধানে পৌঁছানো যাবে।’
তবে ইন্টার্ন চিকিৎসকরা জানান, নিরাপত্তা নিশ্চিতকরণ ও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন না।
এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে, এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা।

এই সংবাদটি 113 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ