কাঁটা তারের বেড়া # আজিজ ইবনে গণি

প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

কাঁটা তারের বেড়া  # আজিজ ইবনে গণি

কাঁটা তারের বেড়া

# আজিজ ইবনে গণি

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

হাওয়াই জাহাজ যেমন কথা রাখে

বিল-ঝিল, হাওর-বাওর, পাহাড়,
নদী, সাগর পেরিয়ে পৌছে যায় তার গন্তব্যে
বিশ্বাস রেখে পাখনার বাতাসে
আমিও ঠিক তাই কথা রাখবো
তোমার সাথে দেয়া কথা

তুমি কেন এমন ভাবো ?

তোমার কবিতা পড়তে পড়তে
কখন যে আমি আনমনা হই
তোমার পাঠানো ছবিগুলো নিয়ে যখন
একাকিত্ব সময় করি পার
তুমি তখন ভাবো ভুলে গেছি অনায়াস

না বন্ধু, কথা রাখবো,
এ কাঁটা তারের বেড়া ছিন্ন করে
দেখবে ঠিকই পৌছে গেছি তোমার সকাশে
তোমার মায়ার ছায়াতল খুঁজে নেবে
আমার সব অপ্রকাশিত ইচ্ছে

তুমি বলেছিলে, রঙ মাখাবে
কত রঙ মাখাবে ?
আমি হাতে করে নিয়ে যাবো রঙধনু, নীল
গোধূলীর মায়াবী রোদ্দুর….

সেখানে নেই আর কোনো কাঁটা তারের বেড়া
ওড়াও ওড়না, আর হাসতে হাসতে লুটে পড়ো
আমার কঠিন লোমস বুকে
প্রত্যুষের শিশিরে ধূতে ধূতে পা…

আমি ঠিকই কথা রাখবো বন্ধু
ঠিকই কথা রাখবো
যেমন কথা রাখে হাওয়াই জাহাজ।

২৯.০৪.২০১৭
রাত ১২-৫ মি.
দোহা, কাতার।

এই সংবাদটি 642 বার পঠিত হয়েছে