হাসান আহমদ :: ২০১৭ ঈসায়ী সন আমাদের জীবন থেকে অতীত হয়ে গেছে,আজ(সোমবার)ভোরে পূর্ব আকাশে যে সূর্য উদিত হয়েছে তা ইংরেজী নববর্ষ অর্থ্যাৎ ২০১৮ সনের প্রথম সূর্য্যদয় । নতুন বছর উপলক্ষে আমরা একে অপরকে শুভেচ্ছা জানিয়েছি বিভিন্ন মাধ্যমে । পাশাপাশি আমাদের নতুন বছর যাতে সুন্দরভাবে অতিক্রম হয় সেই শুভ কামনাও করছি ।
সুন্দরভাবে নতুন বছরটি কাটানোর পরিকল্পনা ইতিমধ্যে আমরা অনেকেই হয়ত গ্রহণ করেছি । কেউ কেউ হয়ত দু’একদিনের মধ্যেই সুন্দর একটি পরিকল্পনা গ্রহণ করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন ।আসলে সমাজের সব শ্রেণী পেশার মানুষকেই সুন্দর ও অর্থবহ পরিকল্পনার আলোকে পরিচালিত হওয়া উচিত ।
আমরা যারা দু’একদিনের মধ্যে নব বছরের পরিকল্পনা গ্রহণ করব বলে মনস্থ করেছি এবং যারা ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি-আমরা সবাই কী আরো একটিবার চিন্তা করে দেখতে পারব না যে,আমাদের পরিকল্পনায় মৌলিক কোনো বিষয় বাদ পড়ল কী না ?
আপনার/আমার পরিকল্পনায় যদি মৌলিক কোনো বিষয় বাদ পড়ে তাহলে ২০১৮ সনে আমরা কী সার্বিক বিষয়ে পুরোপুরী সফল হতে পারব ? আমার মনে হয়,আমরা মানব হিসেবে যদি মৌলিক বিষয়াধি ধারণ করে এসব গুণাবলি অর্জন-বর্জন করার পরিকল্পনা ছাড়াই অন্যান্য বিষয় নিয়ে পরিকল্পনা সাজিয়ে ফেলি তাহলে পুরোপুরী সফল হতে পারব না । তাই, আসুন আমরা আবারো সুক্ষ্ণভাবে চিন্তা করে আমাদের পরিকল্পনা যোজন-বিয়োজন করি । আমরা অতীত হওয়া বছরগুলোতে হয়ত ব্যর্থ হয়েছি,নতুন বছরের নতুন এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে হয়ত আমরা সফলতার মুখ দেখতে পাব ।
বাস্তবায়নের মানসে যে দশটি বিষয় সংযোজন করলে ২০১৮ ঈসায়ী সনের আমাদের নেয়া পরিকল্পনা অর্থবহ হওয়ার সম্ভাবনা রয়েছে তা হলো:
(১) অতীতের সব বছরের চেয়ে ২০১৮ সালে আমি/আমরা পিতা-মাতার বেশি খেদমত করার চেষ্টা করব ।
(২) ২০১৮ হবে আত্বীয়-স্বজন ও প্রতিবেশির সাথে সু-সম্পর্ক জোরদার করার বছর ।
(৩) ২০১৮ হবে মানব সেবা,জীব সেবা ও সমাজ সেবায় নিয়োজিত থাকার বছর ।
(৪) ২০১৮ সালে আমি/আমরা বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন’র শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ বুঝে বুঝে পড়ব এবং এর বিধিবিধান অনুসরণ করে পরিবার-সমাজ ও রাষ্ট্রে শান্তি আনয়নের চেষ্টায় রত থাকব । পাশাপাশি মুহাম্মদ (সা:) এর কথা,কাজ ও মৌন সম্মতিগুলো পড়ব,জানব এবং মেনে চলব ।
(৫) ২০১৮ সালকে মনে করব-আত্বশুদ্ধি এবং আমরা নিজেরা সহ আমাদের পরিবারের সদস্যদেরকে পর্দার বিধান মেনে চলায় পূর্ণ অভ্যস্থ করে তোলার সুবর্ণ সুযোগের বছর ।
(৬) ২০১৮ সাল হবে সুদ-ঘুষ,মদ-জুয়া সহ যাবতীয় হারাম বা নিষিদ্ধ ব্যবসা থেকে নিজেকে সৎ পথে ফিরিয়ে আনার প্রাণপন চেষ্টা এবং হালাল উপার্জনের পথ খোঁজে নেওয়ার বছর ।
(৭) ২০১৮ সালে আমি/আমরা সবাই গীবত-পরনিন্দা-চোগলখুরী সহ সকল বদ অভ্যাস এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকব ।
(৮) নতুন বছরে আমি/আমরা (যারা শিক্ষার্থী) সংকল্প করুন নকলমুক্ত পরীক্ষার,সংকল্প করুন নিজের মেধা-যোগ্যতা এবং নৈতিকতার উন্নতি ঘটানোর ।
(৯) ২০১৮ সালে আমি/আমরা ছোটদেরকে স্নেহ করব,বড়দেরকে সম্মান করব ।
(১০) ২০১৮ সাল অর্থ্যাৎ পুরো নতুন বছর আমি/আমরা দাঁড়াব ভালোবাসার পক্ষে-হিংসা-বিদ্বেষ ও হানাহানীর বিরোদ্ধে,সত্যের পক্ষে-মিথ্যার বিপক্ষে,মাজলুমের পক্ষে-যালিমের বিরোদ্ধে ।
আসুন,আমরা সবাই আমাদের নব বছরের পরিকল্পনায় উপরোক্ত বিষয়গুলো সংযোজন করে তা পুরোপুরী মেনে চলার চেষ্টা করি । যদি এসব পরিকল্পনা বা কাজ আমরা বাস্তবায়ন করে করে পুরো বছর অতিবাহিত করতে পারি তাহলে নিশ্চয়ই বিষয়গুলো আমাদেরকে ইহকালিন এবং পরকালিন কল্যাণের স্বাদ ভোগ করাবে ।