ঢাকা |
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, মে ২৮, ২০২০
জীবন পেয়ে মৃত্যু পথে চলছি মোরা অতিগোপনে এবং নিকটে
মৃত্যু এক অবধারিত সত্য। এর থেকে বাঁচার কোন পথ নেই।
পূর্ব গগণে সূর্য যেমন পশ্চিমে গগণে হারিয়ে যায় তাকে ধরে রাখার কারো সাধ্য অামাদের কারো নেই।
ঠিক তেমনি করে প্রতিটা প্রাণী এক (যাহা সুনিদিষ্ট করা আছে) দিন এই পৃথিবীর সব মায়া মমতা ত্যাগ করে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
চলে যেতে হবে একদিন সবকিছু ছেড়ে
তবে কেন এতো হিংসা-প্রতিহিংসা, কেন এতো রাগ- অভিমান, কেন আজও ধনী-দরিদ্রের এতো বৈষম্য কিসের এতো অহংকার আমাদের?
মৃত্যু নির্ধারিত-মরতেই হবে কেহ অাগে কেহ পরে এটাই স্বাভাবিক কিন্তু সামন্য এই দুনিয়ার হায়াতে অহংকারে কতোই বিচত্র ধরন-বরণ।
মৃত্যু এসে যখন মাথায় হাত রাখে, তখন বাদশাহ ফকির উভয়েই সমান হয়ে যায়!!
কারন,চোঁখের সামনে কতো ক্ষমতাবান মানুষ মাটির কবরে চলে যেতে হয়েছে।
এখন কেহ অার খবর রাখেনা,কবরের পাশে ও দাড়ায়-না।
অামরা নিজকে যতোই শাণে-শাণিত করি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে তখন থেকে অামি হয়ে যাবো লাশ।
অার এই লাশকে নিয়ে কেহ অার যত্ন করে রাখতে চাইবেনা।
কারন সার্থের কারনে বড় প্রয়োজন-প্রিয়জন, অাপনজন।
অাজকাল জাগতিক সব কিছুই অর্থের মানদন্ডে বিবেচনা করা হয়। মানবিক সামাজিক মূল্যবোধের মানুষ গুলো অর্থ অার ক্ষমতার কাছে করুণার পাত্র তাই অাজ সমাজে ভালো মানুষ গুলো অসহায়।
অথছো যেই পাহাড় পরিমান সম্পদের মালিক হয়ে অনেক সন্তুষ্ট নহে ।
যাহা অামাদের মৃত্যুর পর এক সেকেন্ড ও অামার সম্পদ হিসাবে কোন দলিলে লিপিবদ্ধ থাকবেনা। যাহা হয়ে যাবে অপরের-অন্যের এরপর ও অামরা শুধু চাই অার ও চাই!!
অথছো এতো সম্পদ ক্ষমতার মালিক হয়ে ও এতকিছুর পরে ও যতোই তাড়াহুড়ো করে কবরে রাখা যায় তাই নিয়েই ভাবনার অায়োজন হবে!! এতো পরিচিত বন্ধু-অাত্বীয় স্বজন,স্ত্রী,সন্তান অাপনজন সবাই হবে পর।
এরপরে অর্থ বিত্ত- ক্ষমতার অহংকার অামাদের সাময়ীক জীবনের সঙ্গী হলেও পরকালে কোন কাজে অাসবেনা।
অাসবে শুধু কল্যাণকর,ভালো কাজ,দান, নেক-অামল,উত্তম ব্যবহার হবে পরিবর্তি জীবনের অাসল সঙ্গী।
পৃথিবীর প্রত্যেক মানুষের উচিত তার প্রয়োজন অনুযায়ী ধনদৌলতের আশা করা উচিত,কখনই শুধু টাকা চাই শুধু টাকা চাই এইভাবে অর্থের পেছনে সর্বদা দৌড়ানো একেবারেই অ-যৌক্তিক কারন এতো মানুষিক ভাবে শান্তি নষ্ট হবে।
আমাদের মনে রাখা উচিত প্রত্যেকের পেটে যেমন নির্দিষ্ট পরিমাণ খাবার ধরে ঠিক তেমনি ধনদৌলতও জমা করার নির্দিষ্ট সীমা আছে ।
লোভ লালসারও একটা সীমা থাকে যা অতিক্রম করলে অতিরিক্ত বায়ুভর্তি বেলুনের মতো ফেঁটে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।
কারন মৃত্যু অামাদের খুবই কাছেই প্রতিটি মৃত্যু অামাদের সবাইর জন্য শিক্ষা,সবাইর জন্য মাটি চাপা হবেই শেষ চাহিদা শেষ সম্পদ।
অাসুন তওবা করি-পরকালের জন্য শান্তিময় এবং অতি উত্তম জীবন গ্রহণ করি।
লেখক- মোঃ সাইফুল ইসলাম
চেয়ারম্যান- ফ্রেন্ডশীপ ৯৮’ করেরহাট
স্বত্বাধিকারী- মের্সাস উত্তরা ট্রেডার্সে
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।