ঢাকা |
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, মে ২৬, ২০২০
ঈদের নামাজ পড়ানোর সময় সেজদারত অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটী ইউনিয়নের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মৃত ইমাম আইউব আলীর (৭০) উপজেলার নন্দলালাপুর আলিম মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
ওই মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জানান, সকালে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়াচ্ছিলেন ইমাম আইউব আলী। নামাজ শুরু করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে আর ওঠেননি তিনি। পরে মুসল্লিরা তাকে মৃত অবস্থায় পায়। এদিকে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।