ঢাকা |
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংশ্লিষ্ট পরিষদে নিয়োজিত ব্যাক্তিরা।
ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ০৬ শতাংশ জমির উপর ১৯৭২ইং সালে তৈরী করা ছোট ভবনটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ন অবস্থা পরিনত হয়েছে। ভবনের একটি হল রুমসহ মোট ৪টি রুম রয়েছে। এর মধ্যে ব্যাবহার অনুপযোগী হয়ে পড়েছে ৪টি রুমই। ৪ রুমের মধ্যে একটি রুম চেয়ারম্যানের, অপরটি সচিব ও উদ্যোক্তার। জায়গা না থাকায় সচিবের রুমটি সংস্কার করে সেখানেই ইন্টারনেট মেশিন বসানো হয়েছে। ফলে একটি রুমের ভেতরে সচিব ও উদ্যোক্তার কাজকর্ম করতে হচ্ছে। ভবনটির অনেক জায়গায় প্লাষ্টার খসে পড়ে জংধরা লোহার রড দেখা যাচ্ছে। ভবনের অনেক জায়গায় ফাটল ধরেছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি পড়ে। সামান্য ভূ-কম্পন বা ঝড় বাতাসে ভবনটি ধসে পড়ার আশংকা করছে সংশ্লিষ্টরা।
ইউপি উদ্যোক্তা মামুন জানান, ভবনের কারনে আমাদের কাজকর্মে বিঘ্ন ঘটছে। জায়গার অভাবে একটি রুমে ইন্টারনেট সেবা এবং সচিবের কাজ চালাতে হচ্ছে। এ ছাড়া ভবনটিও মারাত্মক ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. বাবুল শেখ বলেন, আমাদের জীবনের কোন নিরাপত্তা নেই। যে কোন সময় ভবনটি ধসে পড়তে পারে। ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ন ও অরক্ষিত হওয়ায় প্রতিরাতে দুই জন করে গ্রাম পুলিশ দিয়ে পাহারা দিতে হচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।