উত্তাল সিলেট

প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬

উত্তাল সিলেট

সিলেট সরকারী মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসী বদরুলের শাস্তির দাবিতে আজও (বৃহস্পতিবার) বিক্ষোভে উত্তাল সিলেট নগরী।

নগরীর বিভিন্ন স্থানে বদরুলের শাস্তি দাবি করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

খাদিজার নিজ ক্যাম্পাস সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটার দিকে চৌহাট্টাস্থ মহিলা কলেজের ক্যাম্পাসের সামনে জড়ো হয় হন।

১১টায় তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এ সময় জিন্দাবাজার-আম্বরখানা সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বেলা ১২ টায় সিলেট জেলা প্রসাশকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ৪ দফা সম্বলিত স্মারকলিপি প্রদাণ করেন।

এসময় জেলা প্রশাসক তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পৌছানো হবে বলে আশ্বাস দেন।তাদের অন্যতম দাবি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদরুলের বিচার করতে হবে।

মহিলা কলেজের আন্দোলনকারী  শিক্ষার্থীদের মুখপাত্র ফজিলাতুন্নেছা বলেন, “আমাদের কলেজ ক্যাম্পাসে প্রতিদিনই বিক্ষোভ চালিয়ে যাব, আমরা দ্রুত বিচার দেখতে চাই, নিরাপত্তা চাই শিক্ষার্থীদের।”

এদিকে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ পালন করেছেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীরা। সাবেক শিক্ষার্থীদের পক্ষে এডভোকেট শিরিন আক্তার বলেন, “পাশবিক এই ঘটনার দ্রুত বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে”।

এছাড়া, হামলার ঘটনাস্থল এমসি কলেজ ক্যাম্পাসেও বিক্ষোভ পালন করেন সেখানকার শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে খাদিজার নিজ এলাকা সদর উপজেলার হাউসা এলাকায়।

এই সংবাদটি 456 বার পঠিত হয়েছে