ঢাকা |
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকরস্থ সুয়েবুননেছা আইডিয়াল একাডেমি এর উদ্যোগে সিরাত আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠান গত ২৬ আগস্ট বুধবার একাডেমি ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে।
একাডেমির প্রধান শিক্ষক মুফতি মোঃ শিহাব উদ্দিন এর সভাপতিত্বে সিরাত আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন।
সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সহকারী প্রধান শিক্ষক জাহিদ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনোয়ার হোসেন মুন্না ও আনোয়ার হোসেন ময়না প্রমুখ। এছাড়াও একাডেমির শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান প্রাণবন্ত করে তুলেছেন কণ্ঠশিল্পী ফখরুল ইসলাম, আবেদ আলী ও তোফাজ্জল হোসেন।
সিরাত আলোচনা ও মিলাদ মাহফিলে নাত প্রতিযোগিতায় বিজয়ী ও প্রত্যেক ক্লাস থেকে ১ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শুরুর আগে সকালে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমি প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমি ক্যাম্পসে এসে শেষ হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।