সম্পাদকীয়: প্রসঙ্গ : “গুলসান ট্রাজেডি” জঙ্গিবাদ বনাম ইসলাম: আসুন সোনার বাংলাদেশকে রক্ষা করি ।

প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৬

সম্পাদকীয়: প্রসঙ্গ : “গুলসান ট্রাজেডি” জঙ্গিবাদ বনাম ইসলাম: আসুন সোনার বাংলাদেশকে রক্ষা করি ।

ফয়জুল হক শিমুল: জঙ্গিবাদ ইস্যুতে সমস্ত বিশ্বব্যাপী যখন তোলপাড় শুরু হয়েছে তখন ইসলাম কোন অবস্থানে আছে আর জঙ্গিবাদের সাথে ইসলামের সম্পর্ক কি এটা মুসলমানদের ভাবার বিষয়। আমরা মনে করি সমস্ত দুনিয়া যখন ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে ঠিক তখনি ইসলামকে দমিয়ে রাখার জন্য নানা পায়তারা আসে। পেছনের দিকে ফিরে তাকালে দেখা যায় সৌদি ধনকুব ওসামা বিন লাদেন থেকে টুইন টাওয়ার ধ্বংস আফগানিস্তান হামলা, ইরাক যুদ্ধ , আফগান, আরাকান, ফিলিস্তিন যুদ্ধ এসবের পেছনের কাদের হাত । বিশ্বব্যাপী যাদের কর্তৃত্ব যারা শাসন করে পৃথিবীর সিংহবাগ, তারা কি পারে না এর মুল হোতাদের খোজে বের করতে । পারবে না কারন নেপথ্যে তো তাদের কারো না কারোর হাত আছে ।

সাম্প্রতিক তথ্য পর্যালোচনা করলে দেখা যায় সৌদি আরবে জঙ্গি হামলা, ফ্রান্সে জঙ্গি হামলা, সর্বশেষ বাংলাদেশের গুলসানে ঘটে গেল সম্প্রতি এক ভয়াভহ জঙ্গি হামলা।
আমরা ইতিহাসে হিটলার এর নাম শুনেছি , শুনেছি মীর জাফরের নাম তাদের পাশবিকতাকেও এসব ইসলাম নামধারী ধর্মান্ধদের কর্মকান্ডকে হার মানায়। এরা মুলত ইসলামের অনুসারী নয় । ইসলামের সংবিধান এরা মানে না । এরা মুলত আলাদা একটা সংবিধান নিয়ে কাজ করছে। এদের পিছনে বৃহৎ একটি শক্তি কাজ করছে। এদের কর্মকান্ড উত্তর ইসলামকে দোষী সাব্যস্ত করার ও একটি ইস্যু রেডি থাকে ।
আর সেই প্রতিবন্ধকতা বাংলাদেশের দ্রুত উন্নয়ন ও অগ্রগতি এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ , বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে বলি হয়ে দাড়িয়েছে “গুলসান ট্রাজেডি”। এতে ইসলাম তথা মুসলমানের কোন সম্পর্ক নেই । ইসলাম এসব কর্মকান্ড সাপোর্ট করেনা। এসব অপবাদ অপপ্রচার দিয়ে সত্যকে দমানো যায়না। সরকারের পক্ষ থেকে ও এসব জঙ্গিবাদ দমনে শিক্ষক, সাংবাদিক সহ সর্বমহলে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতএব, আমাদের সর্বস্তরের দায়িত্ব হল বাংলাদেশের স্বাধীনতাকে ঠিকিয়ে রাখা। আর সেজন্য প্রয়োজন আমাদের ঐক্য । আসুন দল মত নির্বিশেষে আমারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের সোনার বাংলাদেশকে রক্ষা করি ।

এম.ফয়জুল হক শিমুল
সম্পাদক
সময়চিত্র.কম

এই সংবাদটি 510 বার পঠিত হয়েছে