ঢাকা |
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৬
বাংলাদেশের আকাশে মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে না।
ঈদ হবে আগামী বৃহস্পতিবার। এবার ৩০ রোজ পূর্ণ হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভা থেকে জানানো হয়, আজ দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল সোমবার শাওয়ালের চাঁদ না দেখা যাওয়ায় বুধবার ঈদুল ফিতরের ঘোষণা দেয়া হয়েছিল।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।