ঢাকা |
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক দু’বারে সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক মোঃ শরফ উদ্দিন খসরু গত ১০ জুলাই শুক্রবার দিবাগত রাত ১০টায় পীরের বাজারস্থ মাসুক ভিলা নিজ বাস ভবনে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহী ওয়া ইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সারা জীবন সাদা মাটা জীবন যাপন করেছেন। তিনি সবার কাছে প্রিয় ব্যক্তি ছিলেন। মরহুমের জানাজা নামাজ ১১ জুলাই শনিবার বাদ জোহর দরগাহ্ মসজিদে অনুষ্ঠিত হয়। পরে দরগাহ্ মাজার প্রাঙ্গণে দাফন সম্পন্ন হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরের দক্ষিণভাগ গ্রাম নিবাসী মরহুম আসদর আলীর একমাত্র ছেলে ছিলেন মোঃ শরফ উদ্দিন খসরু।
সাবেক এমপি মোঃ শরফ উদ্দিন খসরু’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী এডভোকেট, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, অবসরপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা হারুন অর রশীদ চৌধুরী, গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের আহ্বায়ক ও সিলেট জেলার আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রিয় কমিটির সভাপতি ইকবাল হোসনে চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, সাধারণ সম্পাদক মাসুদ করিম জুয়েল, চেতনা যুব পরিষদের সভাপতি জুলকার নায়েন, ইনসাফ ভিলেজ ডেভলাপমেন্ট এন্ড ওয়েল ফর সোসাইটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমদ, নাট্যালোক সিলেটের সভাপতি আফজাল হোসেন, ওয়েভস সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল আলিম জুয়েল প্রমুখ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।